Header Ads

How to Create a Facebook Page ?

How to Create a Facebook Page 

বাংলাদেশে Social Media Marketing বলতে এখন পর্যন্ত Facebook Marketing সবচেয়ে এগিয়ে । তাই আপনার Online Business এর জন্য একটি Professional Facebook Page খোলা খুবই গুরুত্ত্বপূর্ন।

Facebook Page খোলা কম-বেশি সবাই হয়ত পারে । তবে একটি Online Business এর জন্য Perfect Page Create করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রেখে কাজ করা উচিত যা আপনার Facebook Page কে একটি Professional look দেবে। 

শুরু করা যাক Select  your page Name

Facebook Page খোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল নাম নির্বাচন। অবশ্যই খুব সহজ ও আকর্ষণীয় একটি নাম নির্বাচন করতে হবে আপনার পেজের জন্য। আপনি নিজে একটু অনুধাবন করুন যে, আপনার পেজের একটি সুন্দর নামের গুরুত্ব কত বেশি! আপনি যে নামটা নিয়ে চিন্তা করছেন সেই নামে যদি Already ফেসবুকে পেজ থাকে তাহলে সেই নাম দেওয়া যাবে না। এর কারণ হল ফেসবুকে Already Page আছে এমন কোন নাম দিয়ে যদি আপনি Page Create করেন তাহলে আপনাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন আপনি Page Optimize করে পূর্বের পেজগুলোকে অতি সহজে টপ লেভেল এ নিয়ে যেতে পারবেন না । 

Category

নাম নির্বাচনের পরে আপনাকে ক্যাটাগরী নির্বাচন করতে হবে। আপনি হয়ত বুঝতে পারছেন না যে ক্যাটাগরি কি দিবেন। তাহলে আপনি যেটা করবেন সেটা হল, আপনার পেজের সাথে মিলে যায় এরকম অন্যান্য ভালমানের পেইজ খুঁজে বের করে দেখবেন তারা কোন ক্যাটাগরি দিয়েছে। এই ক্যাটাগরির মাধ্যমে কাস্টমাররা আপনার পেইজকে খুঁজে বের করবে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। 


Description

ক্যাটাগরির পরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল Description। ২৫৫ ক্যারেক্টারের মধ্যে আপনাকে Description লিখতে হবে। ক্যাটাগরি নিয়ে সংক্ষেপে আপনার পেজ সম্পর্কে এখানে লিখবেন। যদি লিখতে সমস্যা হয় তাহলে আপনার পেজ রিলেটেড অন্যান্য ভালোমানের পেইজ খুঁজে বের করে দেখবেন। Description লেখা হয়ে গেলে আপনি Create Page বাটনে ক্লিক করবেন। 

Profile Photo

Profile Photo হবে আপনার Business Logo। এটি আপনার Brand Identity, তাই Profile Photo আপনার পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনি যদি সুন্দর লোগো ডিজাইন না পারেন তাহলে অবশ্যই কোন একজন ডিজাইনার কে দিয়ে লোগো ডিজাইন করে নিবেন।পেজে যেকোন ছবি আপলোড করার আগে অবশ্যই আপনাকে ছবিটি ভালোভাবে অপটিমাইজ করে নিতে হবে। 


Cover Photo 

একইভাবে অপটিমাইজ করে আপনার কভার ফটো তৈরি করুন। 


Button Add

এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাটন এড করার বিষয়টি আসে । এর উপর আপনার পেজের Response Rate অনেকাংশে নির্ভর করে। এখানে অনেক গুলো বাটন আছে। আপনি কোনটা ব্যবহার করবেন তা নির্ভর করছে আপনার পেজের ক্যাটাগরির উপর।

ধন্যবাদ


No comments

Theme images by jangeltun. Powered by Blogger.