Header Ads

What is Backlink?

What is Backlink? 

SEO এর  কথা আসলেই চারদিকে ব্যাকলিংকের কথা বলা হয়। What is Backlink? ওয়েবসাইট রেংকিংয়ের জন্য ব্যাকলিংক কতটুতু গুরুত্বপূর্ণ এবং SEO তে ব্যাকলিংক কিভাবে কাজ করে? নতুনদের মাঝে এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও কনফিউশন থাকে। তাই ব্যাকলিংক (Backlink) এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। 


ব্যাকলিংক ”লিংক বিল্ডিং” নামেও পরিচিত। এটা ওয়েবসাইট SEO এর  জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাকলিংক হচ্ছে একটি ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইটের বন্ধুত্ব স্থাপন করা। অর্থাৎ একে অপরের গুণাবলী সম্পর্কে প্রশংসা করা। ফর এক্সামপল : মনে করেন আপনার একজন বন্ধু আছে। আপনার নিজের কমিউনিটিতে আপনার বন্ধুর বিশেষ প্রশংসা করলেন, পাশাপাশি আপনার বন্ধুর কমিউনিটিতে সেও আপনার বিশেষ প্রশংসা করলো। এতে করে আপনাদের উভয় বন্ধুর মাঝেই একটি গুণ সৃষ্টি হলো এবং সাধারণ মানুষের মাঝে আপনাদের প্রতি বিশ্বস্ততা এবং ভালোবাসা সৃষ্টি হবে। এর ফলে আপনাদের উভয় বন্ধুই সহজেই মানুষের হৃদয়ে স্থান পেয়ে যাবেন এবং দুই বন্ধুই সামাজিক সম্মানে এগিয়ে যাবেন। একটি ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক এভাবেই কাজ করে। 


ব্যাকলিংক ” লিংক বিল্ডিং ” -এর একটি অংশ। লিংক বিল্ডিং বলতে অনেকগুলো ব্যাকলিংকের সমন্বয়। একটি ওয়েবসাইটের জন্য যতবেশী ব্যাকলিংক জেনারেট করা যাবে সেই ওয়েবসাইটের ফাউন্ডেশন বা ভিটা ততই মজবুত। এবং রেংকিংয়ে সেই ওয়েবসাইটের ভ্যালু ততই বেশী হবে। প্রতিটি সার্চ ইঞ্জিনই লিংক বিল্ডিং বা ব্যাকলিংক কে খুবই গুরুত্বের সাথে দেখে। তাই যে কোন ধরণের ওয়েবসাইটকে রেংকিয়ে নিয়ে আসার জন্য ব্যাকলিংক তৈরি করার বাধ্যবাধকতা আছে।

ধন্যবাদ|

No comments

Theme images by jangeltun. Powered by Blogger.