Header Ads

What is Shopify?

Shopify একটি ইকমার প্ল্যাটফর্ম যা ব্যক্তি বা সংস্থাগুলির জন্য একটি অনলাইন স্টোরেজ তৈরির জন্য এক-স্টপ-দোকান সেট সেবা প্রদান করে। 

What is Shopify?


শপিফাই হলো একটি ইকমার্স প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট বিল্ডার। এটি একটি কানাডিয়ান মাল্টিন্যাশনাল ই কমার্স কোম্পানি। ওটাওয়া, অন্টারিওতে তাদের হেডকোয়ার্টার অবস্থিত। ২০০৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। 

Shopify দিয়ে অনলাইন স্টোর তৈরি করে পণ্য বিক্রি করতে পারবেন। আপনি আপনার প্রোডাক্ট বিক্রি থেকে শুরু করে,ড্রপশিপিং, এফিলিয়েট ও ক্লায়েন্টের প্রোডাক্ট খুব সহজে প্রোডাক্ট প্রমোট ও বিক্রি করতে পারবেন পারেন। এর মাধ্যমে বিক্রয় হওয়া পণ্যের মূল্য সহজে অনলাইনে গ্রহণ করতে পারবেন। 

Shopify কিভাবে কাজ করে?

Shopify এর বড় সুবিধা হলো এর সেটআপ। কোনো কোডিং জ্ঞান ছাড়াই আপনি শপিফাই এর মাধ্যমে একটি অনলাইন স্টোর বা ইকমার্স সাইট বানাতে পারবেন। আপনার সাইটকে সাজানোর জন্য বিভিন্ন রকম টুলস ও থিম রয়েছে এতে। 

একটি সাইট বানানোর পর এর এডমিন প্যানেল ম্যানেজ করাটাও বেশ জটিল ও ঝামেলার কাজ। তাই অনেক সময় এডমিন প্যানেল ম্যানেজ করার জন্য আলাদাভাবে একজন এমপ্লয়ি রাখতে হয় | কিন্তু Shopify এ সে ঝামেলা নেই। 

সাইটের বিভিন্ন টেকনিক্যাল বিষয় যেমন: সিকিউরিটি, আপডেট ও ব্যাকআপ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। তাই শপিফাই ব্যবহার করে অনলাইন শপ দেওয়া খুবই সহজ। 

যাদের ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লগ ম্যানেজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য শপিফাই এ ইকমার্স বা অনলাইন স্টোর বানানো কয়েক মিনিটের ব্যাপার। YOUTUBE সার্চ দিলে হাজার হাজার টিউটোরিয়াল পাবেন এই ব্যাপারে। 

Shopify এ স্টোর ক্রিয়েট করার জন্য আপনাকে যে কোন একটা প্ল্যান নিতে হবে। তবে আপনি সাইন আপ করার পর ১৪ দিনের জন্য ফ্রি ট্রায়াল পাবেন। সেটির মাধ্যমে আপনি অনলাইন স্টোর বানাতে পারবেন এবং তা শপিফাই এপসেও পরিচালনা করতে পারবেন। ট্রায়াল সময় শেষ হওয়ার পর তাদের যে কোন একটি প্ল্যান বেছে নিয়ে আপনার ইকমার্স বা অনলাইন শপকে রানিং করতে পারবেন। 


ধন্যবাদ|

 

No comments

Theme images by jangeltun. Powered by Blogger.